লক্ষ্মীপুরে নিখোঁজের ৩ দিন পর ফাতেমা বেগম (১০৫) নামে এক শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান, আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উদ্ধার হওয়া ওই মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

প্রসঙ্গত, ৩ দিন আগে আগে আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশে বের হন ফাতেমা বেগম। এর পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তারা গিয়ে সেটি উদ্ধার করে।