ভারতে যুদ্ধবিমান, তেল ও গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর মোদি দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে লাভজনক বাণিজ্য চুক্তি শিগগিরই হবে বলে জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ’ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর যৌথ সংবাদ সম্মেলনে তারা এসব তথ্য জানান। খবর এএফপি।
যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এ বছরের শুরুতে ভারতে আমরা লাখ লাখ ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াচ্ছি। আমরা ভারতে এফ৩৫ যুদ্ধবিমান বিক্রির দিকে এগোচ্ছি।’ ভারত প্রভাবশালী একটি ক্লাবে যুক্ত হবে। এতে ন্যাটোর মিত্রদেশ ইসরায়েল ও জাপানও থাকবে। এই ক্লাবভুক্ত দেশগুলো এফ৩৫ বিমান কেনার অনুমতি পাবে। এ ধরনের বিমান সুপারসনিক গতিতে শনাক্তকরণ ছাড়াই কাজ করতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ভারত) আমাদের কাছ থেকে প্রচুর তেল ও গ্যাস কিনতে যাচ্ছে। আমরা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি।’
যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে লাভজনক বাণিজ্য চুক্তি শিগগিরই হবে বলে। এ সময় মোদি তেল ও গ্যাসের ওপর গুরুত্ব দেন। শুল্কে ছাড়, নতুন ব্যবসায়িক চুক্তি এবং চীনের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা বাণিজ্যযুদ্ধ রুখে দিতে পারে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন মোদি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে যে ব্যাপারটি শিখেছি এবং গভীরভাবে যেটির প্রশংসা করি, তা হলো, তিনি জাতীয় স্বার্থকে সবকিছুর ওপরে রাখেন। আর তাঁর মতো আমিও ভারতের জাতীয় স্বার্থকে সবকিছুর ওপরে রাখি ‘









