রাশিয়ার মস্কোয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সৈনিকদের অজানা সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ সোমবার সকালে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে ৭-৯ জুন সরকারি সফরে মস্কো অবস্থান করছেন ড. খলিলুর রহমান। সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, জ্বালানি, শিক্ষা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।