রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে গাছ কেটে পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

গতকাল বেলা সাড়ে ১১টায় নাটোরের সিংড়া উপজেলার প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান।

বক্তব্য রাখেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বিবিসিএফের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি হাসান ইমাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, আবু বকর সিদ্দিক, কুরবান আলী, আব্দুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী বীথি খাতুন, জান্নাতুন নেছা প্রমুখ।

বক্তারা রামেক হাসপাতালে নির্বিচারে পাখি হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।