ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এ বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, মুজিবুর রহমান এবং জি এম নজরুল ইসলাম অংশগ্রহণ করেন।
বৈঠকের সভাপতিত্ব করেন জয়নুল আবেদীন। এছাড়া বিশেষ কমিটির আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে বিগত বৈঠকসমূহের কার্যবিবরণী অনুমোদন করা হয়। এরপর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ সম্পর্কে আলোচনা ও রিপোর্ট প্রদান করা হয় এবং সংসদে পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।










