রেল সচিব ড. মো. হুমায়ুন কবীরের চুক্তি বাতিল করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. মো. হুমায়ুন কবীর, পরিচিতি পত্র-৫৭৫৩ এর সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী রেলপথ মন্ত্রণালয়ের সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।