লক্ষ্মীপুরে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ফলদ-বনজ গাছের পাঁচ হাজার চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। গতকাল দুপুরে পৌর শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউনুছ হাওলাদার রুপম। তবে এর আগে সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করেন যুবলীগের এ নেতা। দেশব্যাপী বৃক্ষরোপণের দলীয় কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নেন রুপম।
লক্ষ্মীপুরে ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ