চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ছয়টি লাগেজ থেকে ৮০০ কার্টন মন্ড সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় কাস্টমস অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার সংলগ্ন স্থান থেকে এসব সিগারেট জব্দ করা হয়। লাগেজগুলোর কোনো মালিক না পাওয়ায় পরিত্যক্ত মালপত্র হিসেবে সিগারেট জব্দ দেখানো হয়েছে বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।