সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর চুক্তিভিত্তিক
নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ
বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বি এম আমিন উল্লাহ নুরীর (পরিচিতি নম্বর ৫৬৪৬)
সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের
সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।










