নভেল করোনাভাইরাসের সংক্রমণের হার কমে যাওয়ায় প্রাণ ফিরে পাচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। গতকাল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সৈকতে পর্যটকের ঢল নামে। হোটেল-মোটেলও ভরে গেছে পর্যটকে। সরেজমিন ঘুরে দেখা যায় সৈকতের লাবণী, কলাতলী ও সুগন্ধা পয়েন্টে হাজারো পর্যটক। তারা বালিয়াড়িসহ সাগরের লোনাপানিতে আনন্দে মেতে ওঠেন। এর মধ্যে কেউ ছবি তুলছেন, আবার কেউ সেলফিতে মেতে উঠেছেন। কেউ সমুদ্রের ঢেউয়ে পা ভেজাচ্ছেন, কেউবা সি-বেঞ্চে বসে আছেন আরাম করে।