বাংলাদেশ চা শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদন বৃদ্ধি, ব্র্যান্ডিং এবং রফতানি সম্প্রসারণের লক্ষ্যে কৌশলপত্র প্রণয়নের জন্য গঠিত হয়েছে টাস্ক টিম। দশ সদস্যের এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদকে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (বিকল্প কর্মকর্তা) দিলওয়ারা আলো স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
ওই কমিটিতে সদস্য হিসেবে আছেন— চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি; শ্যামারুখ আলম, স্বতন্ত্র পরিচালক, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, প্রাক্তন গ্রুপ ফিনান্স ডিরেক্টর, ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড; নির্বাহী পরিচালক, সিটি টি স্টেটস লি. (১১ গার্ডেন); উপসচিব (রফতানি-৪), বাণিজ্য মন্ত্রণালয়; প্রতিনিধি, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট; প্রতিনিধি, বাংলাদেশ চা সংসদ; সভাপতি, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; চেয়াম্যান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি)। এছাড়া সদস্য সচিব হিসেবে থাকছেন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের প্রতিনিধি।
বিজ্ঞপ্তি টাস্ক টিমের কার্যপরিধি সম্পর্কে হয়েছে— ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড সব সাচিবিক দায়িত্ব পালন করবে; আগামী ১ মাসের মধ্যে কৌশলপত্র প্রণয়নপূর্বক সচিব, বাণিজ্য মন্ত্রণালয় বরাবর প্রেরণ করবে এবং প্রয়োজনে কমিটি যেকোনো সদস্য কো-অপ্ট করতে পারবে।










