নারায়ণগঞ্জে মেঘনা নদী থেকে ১০ মণ জাটকা জব্দ করেছে র্যাব-১১-এর একটি দল। বন্দরের কলাগাছিয়া মাছ ঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল ভোর থেকে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী। এ সময় জাটকা আহরণের অভিযোগে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. রিপন (৩৮), মো.
শরিফুল ইসলাম (১৮), মো.
জুয়েল (৪২) ও মো. ফারুক হোসেন (৪২)। আটককৃতদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।










