এখন পর্যন্ত কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত না হলেও আগাম সতর্কতা হিসেবে পর্যটন নগরী কক্সবাজার লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার বণিক বার্তাকে  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত সন্দেহে ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপরও জনস্বার্থে ও জনগণের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে জেলা লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।