ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী কন্টেইনার ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকাস্থ রেলওয়ে'র সহকারী পরিবহন কর্মকর্তা মো. সাজিদুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। রোববার (১৯ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করতে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন।

ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা সাজিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে কী ত্রুটি রয়েছে তা বোঝার চেষ্টা করব। তদন্ত করে মূলত জানা যাবে কী কারণে ঘটনাটি সংঘটিত হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।