এক যুগ বন্ধ থাকার পর গাইবান্ধা থেকে
যাত্রা করল রামসাগর এক্সপ্রেস। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১টা ৩২ মিনিটে জেলার সাঘাটা
উপজেলার বোনারপাড়া জংশন স্টেশনে এ সার্ভিস উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা
প্রশাসক কাজী নাহিদ রসুল, গাইবান্ধা- ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান
রিপন, গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি।
২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয়
রামসাগর এক্সপ্রেস। পরের বছরের জুলাইয়ে বন্ধ হয়ে যায় এ সার্ভিস। ওই সময় বোনারপাড়া জংশন
স্টেশন থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো রামসাগর।










