কক্সবাজার শহরের কলাতলী এলাকায় স্যুইট সাদাফ নামের একটি আবাসিক হোটেল থেকে মিসোস ডুরাল বে (৫০) নামের তুরস্কের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে হোটেলের ৭০২ নম্বর কক্ষ থেকে মরদেহটি  উদ্ধার করা হয়।

ডুরাল বে উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের ফিল্ড হসপিটালে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুরস্কের ওই নাগরিক স্ট্রোক করেছেন। তার মরদেহ কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে রয়েছে।

ডুরাল বে চার মাস ধরে ফিল্ড হসপিটালে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।