কনস্যুলার পরিষেবার জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বর্তমানে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বর্তমানে নিয়মিত কনস্যুলার পরিষেবার জন্য মার্কিন দূতাবাস বন্ধ রয়েছে। আপনার যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে অনুগ্রহ করে কনস্যুলার বিভাগের পরিষেবাগুলো পুনরায় চালুর বিষয়ে আরো নির্দেশনার জন্য অপেক্ষা করুন।