বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যখন একটা ভয়ংকর রক্ত পিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে এ দেশের শিশু-কিশোর তরুণ ছাত্র-জনতা, সে দেশে কেন শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার ঘটনার পুনরাবৃত্তি ঘটবে?

শনিবার (১ ফেব্রুয়ারি) নয়াপল্টনের ভাসানী ভবনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন গুণী মানুষ, যিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত, তার সময়েও যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয় তাহলে তো হোঁচট খাবে দেশের জনগণ।