কক্সবাজার জেলা কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আটক হওয়া মাদক মামলার আসামি নয়ন শর্মা। গতকাল জেলা কারাগারে চলমান এসএসসি পরীক্ষায় সে অংশ নেয়। নয়ন শর্মা মাদক পাচারের অভিযোগে আটক হয়েছিল চট্টগ্রামের সাতকানিয়ায়। তার পর থেকে দীর্ঘদিন চট্টগ্রাম কারাগারে বন্দি আছে।