নাটোরে পিস্তল ঠেকিয়ে ফরমান খান ওরফে সৈকত চৌধুরী নামে এক ব্যবসায়ীর ৩ লাখ ৫৮ হাজার টাকা ছিনতাই হয়েছে। বুধবার রাতে শহরের ছায়াবানি সিনেমা হল মোড়ে মাস্টার ফার্মেসির ভেতর এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সৈকত চৌধুরী জানান, বুধবার রাত ১১টার দিকে উত্তরা সুপার প্লাজায় তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে ছায়াবানি সিনেমা হল মোড়ে মাস্টার ফার্মেসিতে ওষুধ কিনতে যান। এ সময় মোটরসাইকেলে দুজন ছিনতাইকারী ফার্মেসির ভেতর এসে তাকে পিস্তল ঠেকিয়ে ব্যাগ নিয়ে চলে যায়। তিনি দাবি করেন, ওই ব্যাগে ৩ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা ছিল।
নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আমরা ছিনতাইকারীদের শনাক্ত করে অভিযান পরিচালনা করছি।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছিনতাইকারীদের আটক এবং টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।









