মহামারী করোনা প্রতিরোধকল্পে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের সব ধরনের পর্যটনকেন্দ্র বন্ধ। অথচ বন্ধ নেই লক্ষ্মীপুরের দর্শনীয় স্থানগুলো। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের মানুষের উপচেপড়া ভিড়। কারো মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্বও মানছেন না তারা। এতে করোনা সংক্রমণ দ্রুত ছড়ানোর আশঙ্কা করছে সচেতন মহল।