তরুণদের জন্য প্রতিশ্রুতি এরই মধ্যে আমাদের ইশতাহারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে দেশকে সামরিকভাবে শক্তিশালী করার পরিকল্পনাসহ আরো অনেক বিষয় সেখানে তুলে ধরা হয়েছে, যা সরাসরি তরুণদের উদ্দেশ্য করে প্রণীত। আমরা জুলাই অভ্যুত্থানকে কেবল ধারণ করি না, সেই চেতনাকে রাষ্ট্র সংস্কারের কর্মসূচিতে রূপ দিতে পেরেছি। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল ন্যায়, জবাবদিহি ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার; সেই আকাঙ্ক্ষা থেকেই আমাদের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের জন্ম। বিশেষ করে রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের প্রশ্নে। গণ-অভ্যুত্থান থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এ রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কারগুলো বাস্তবায়নের লক্ষ্যে সবচেয়ে ধারাবাহিক, স্পষ্ট ও জোরালো অ্যাডভোকেসি আমরা করে যাচ্ছি। শুধু স্লোগানে নয়, বরং নীতিগত অবস্থান ও বাস্তব প্রস্তাবের মাধ্যমে আমরা দেখাতে পেরেছি রাষ্ট্র কীভাবে নতুন করে গড়ে তোলা যায়। কারণ তরুণরা অতীতের স্থবির রাজনীতি নয়, ভবিষ্যতের একটি নতুন রাষ্ট্রকাঠামো চায়। সে ভবিষ্যতের দিকনির্দেশনাই আমরা তুলে ধরছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলছি রাষ্ট্র সংস্কারের এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানাই।