গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নির্মাণাধীন তিস্তা ব্রিজের সার্টার ভেঙে হাবিবুর রহমান (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিপুর নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের মৃত লালু মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন তিস্তা ব্রিজে অন‍্যান্য শ্রমিদের সঙ্গে কাজ করছিলেন হাবিবুর। হঠাৎ করে ব্রিজের ওপর থেকে লোহা ও স্টিলের একটি সার্টার ভেঙে পড়ে তার ওপর। এসময় গুরুত্বর আহত হয় হাবিবুর। পরে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।