রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ১৭ হাজার রিয়াল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার বিকালে মতিঝিল শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে রিক্সায় ওঠার সময় হেঁটে আসা দুজন ব্যক্তি তাকে গুলি করেন। এরপর তারা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
সোশাল মিডিয়ার ভিডিওর তথ্য নিশ্চিত হতে যোগাযোগ করা হয় মতিঝিল থানায়। থানার ডিউটি অফিসার মো শাহরিয়ার আলম তথ্যটি নিশ্চিত করেন। তিনি বণিক বার্তাকে বলেন, গুলি করে ১৭ হাজার রিয়াল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।










