রাজধানী ঢাকায় ডাকাতি ও জননিরাপত্তার জন্য হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে
মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ডাকাতি রোধে ০১৭৬৯-৬০০৫৫৫ এবং ০১৮৮৯-৬০০৫৫৫
নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে এ বাহিনী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা
শরীফুল ইসলাম খুদে বার্তায় এ তথ্য জানান।










