রেলপথ মন্ত্রণালয়ের অধীন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় ধলেশ্বরী রেলসেতুর ভায়াডাক্টের নিচে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পদ্মা রেললিংক প্রকল্পসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিরা ছিলেন।

মন্ত্রী বলেন, পদ্মা রেললিংক প্রকল্পের আওতায় ধলেশ্বরী নদীর উপর রেলসেতুটি নির্মাণ করা হয়েছে। সেতু সংলগ্ন রেলওয়ের অব্যবহৃত জমিতে বৃক্ষ রোপণ করা হচ্ছে।