চট্টগ্রামের বালুচরা এলাকায় কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল দুপুরে নগরীর বালুচরায় র্যাপিড প্যাকেজিং নামে ওই কারখানায় আগুন লাগে। পরে বিকালে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহ ইমরান বলেন, ‘কারখানাটিতে কার্টনের স্তূপ ছিল। কাগজের কার্টন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
কারখানায় আগুন
চট্টগ্রামের বালুচরা এলাকায় কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।









