আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে পরিবর্তন করে মনোনয়ন দেয়া হয়েছে দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আদেশে এ নতুন প্রার্থী দেয়া হয় সংসদীয় আসনটিতে।