নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতে ইসলাম বাংলাদেশের হরতাল চলাকালে নাশকতার অভিযোগে পৃথক ছয়টি মামলা হয়েছে। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে পাঁচটি এবং র‍্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে। প্রত্যেক মামলায় ২৫-৩০ জনের নামে ও অজ্ঞাত আরো ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। সব মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতসহ আসামি করা হয়েছে প্রায় তিন হাজার জনকে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে র‍্যাব ও পুলিশের পাঁচটি মামলা হয়েছে। অন্য একটি মামলা হয়েছে সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের ওপর হামলা ও আহত করার অভিযোগে। তবে এ ছয় মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি।