নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ আহাম্মেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম রেজা।

তিনি জানান, সিভিল সার্জন ও জেলা করোনা ফোকাল উপজেলা মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলামসহ নতুন করে আটজনের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৫ জনে। আর এ ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ১০ জন। জেলাভিত্তিক হিসাবে ঢাকা নগরীর বাইরে আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ এখন নারায়ণগঞ্জে। এ কারণে এটিকে করোনাভাইরাসের এপিসেন্টার হিসেবে বিবেচনা করছে আইইডিসিআর।