নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার দিনগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী মদিনাবাক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা।