গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯৮ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এগুলো বিতরণ করা হয়। প্রথম থেকে দশম শ্রেণীর ৫০ শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার ৪০০, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ২৫ শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ১৩ শিক্ষার্থীকে জনপ্রতি ৯ হাজার ৬০০ টাকা করে দেয়া হয়। এছাড়া ১০ শিক্ষার্থীকে একটি করে সাইকেল বিতরণ করা হয়।