ফারুক আহমেদসহ অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ৫ কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার পুলিশ সদর দফতরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত আইজিপির র্যাঙ্ক ব্যাজ পড়ানো অন্য কর্মকর্তারা হলেন- মো. মুশফেকুর রহমান, ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, মো. মনিরুজ্জামান, রেজাউল করিম মল্লিক।
গত বৃহস্পতিবার বিসিএস পুলিশ ক্যাডারের ৫ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (অ্যাডিশনাল আইজিপি) গ্রেড-২ পদে পদোন্নতি দেয় সরকার।










