করতোয়া নদীর পাশে সবুজে ঘেরা ক্যাম্পাস। বগুড়া শহর থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তরে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ৯ একর জায়গাজুড়ে টিএমএসএস মেডিকেল কলেজ। বর্তমানে কলেজে এমবিবিএস কোর্সে (১৫তম ব্যাচ) ৪৭৯ জন দেশি, ৩২৪ জন বিদেশিসহ (২৬২ জন ভারতীয় এবং ৬২ জন নেপালি) ৮০৩ জন শিক্ষার্থী পড়ালেখা করছেন।