কেপটাউনে সিরিজের তৃতীয় তৃতীয় ও শেষ টেস্টে দুর্দান্ত লড়াই করে অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের টার্গেট ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১০০ রানে পিছিয়ে পড়া প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ে পড়েছিল। সেখান থেকে লোয়ার মিডল অর্ডারের লড়াইয়ে ৩৮৭ রান তুলে অলআউট হয় স্বাগতিকরা। এতে অজিরা পড়েছে ২৮৮ রানের টার্গেটের সামনে। শনিবার পঞ্চম ও শেষ দিন জমজমাট লড়াইয়ের আভাস মিলছে।
প্রথম ইনিংসে ৩২৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে অজিরা ঠিক ১০০ রানের লিড নিয়ে ৪২৯ রান সংগ্রহ করে নেয়। এরপর দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা পড়ে কঠিন পরীক্ষার মুখে। ১৮১ রানে পঞ্চম উইকেট পতনের সময় তাদের লিড ছিল মাত্র ৮১ রানের। সেখান থেকে রাইয়ান রিকেলটন ও উইয়ান মুলডারের ১৫৪ রানের অনবদ্য এক জুটি দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে টিকিয়ে রাখে। রিকেলটন ১০১ ও মুলডার ১১৫ রান করেন।










