সুমায়রা আলতাফ জম্মু-কাশ্মীর, ভারত

শিক্ষার্থী, পপুলার মেডিকেল কলেজ

এখানে এসে প্রথমত ভাষাগত সমস্যায় পড়ি। কিন্তু শিক্ষক ও সহপাঠীরা অনেক সহায়তা করেন। ধীরে ধীরে বাংলা কিছুটা আয়ত্ত করেছি।  পপুলার মেডিকেল কলেজে শিক্ষার মান এবং অন্য সুযোগ-সুবিধা ভালো। তাছাড়া পড়াশোনা শেষে দেশে ফিরে গেলে আমাদের পরীক্ষার মাধ্যমে সেখানে প্র্যাক্টিসের অনুমতি নিতে হয়। বাংলাদেশ থেকে এর আগে যারা পড়াশোনা করেছেন তারা মোটামুটি সবাই দেশে ফিরে সহজেই সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেজন্য বাংলাদেশ অন্য দেশের তুলনায় ভারতের শিক্ষার্থীরা বেশি পছন্দ করছেন।