দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোয় গত কয়েক বছর ধরে ব্যাপক হারে বাড়ছে বিদেশী শিক্ষার্থী ভর্তি। ভারত, নেপাল ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা চিকিৎসক হিসেবে নিজেদের তৈরি করতে বেছে নিচ্ছেন বাংলাদেশকে। আর দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালই তাদের অন্যতম পছন্দ। বলা যায় বিদেশী শিক্ষার্থীদের অন্যতম গন্তব্যস্থল হয়ে উঠেছে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিদেশী শিক্ষার্থীরা জানান, এখানে পর্যাপ্ত ক্লাস রুম এবং ব্যবহারিক শিক্ষার সুবিধার কথা। এছাড়াও অন্য দেশের তুলনায় বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনার খরচও বেশ কম বলে জানান তারা।