বাংলাদেশে বেশকিছু বেসরকারি মেডিকেল কলেজ মানসম্মত শিক্ষা প্রদান করছে। এর মধ্যে পপুলার মেডিকেল কলেজ অন্যতম। ২০১০ সালে অধ্যাপক টিআইএম আব্দুল্লাহ ফারুকের নেতৃত্বে মাত্র ৩৫ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করা কলেজটি খুব অল্প সময়ে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে।