শহিল জাভেদ কলকাতা, ভারত

শিক্ষার্থী, পপুলার মেডিকেল কলেজ

মানুষ ও সংস্কৃতি আমাদের একই। এটা একটা ভালো দিক আমার জন্য। আমি একটি কনসাল্টেন্সি ফার্মের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করি। এখানে আসার অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে খরচ। ভারতে এমবিবিএস পড়তে গেলে যে টাকা লাগে এখানে তার থেকে অনেক কম। অন্যদিকে ভারতে আসন সংখ্যা কম হওয়ায় অনেক শিক্ষার্থীকে মেডিকেল পড়ার জন্য বিদেশে যেতে হয়। সেদিক থেকে শিক্ষার ভালো মান ও কম খরচ বিবেচনায় বাংলাদেশ খুব ভালো একটি গন্তব্য। তাছাড়া, বাংলাদেশে বন্ধুরা, শিক্ষকরা এবং অন্য যারা আছেন সবাই খুব ভালো, ফ্রেন্ডলি। এখানে এসে বিদেশ মনে হচ্ছে না। আমি ভর্তি হওয়ার আগে অনলাইনে পপুলার মেডিকেল কলেজ সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। ক্যাম্পাস, ফ্যাকাল্টি, পরিবেশ, মান—সব মিলিয়ে এখানে ভর্তির সিদ্ধান্ত নিই।