পুরান ঢাকার রেইনেবো কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। 

শনিবার রাজধানীর ৫৫ নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার সিএ এডিটর কেরামত উল্লাহ বিপ্লব। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্কুলটিতে বিশুদ্ধ খাবার পানি, পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশ ব্যবস্থা, পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলসহ স্কুলটির নিয়ম শৃঙ্খলারও প্রশংসা করেন।

রেইনেবো কিন্ডার গার্টেন অ্যান্ড হাই স্কুলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ নম্বারের ওয়ার্ড কাউন্সিলর নূলে আলম চৌধুরী, রেইনবো কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা আবু আউয়াল ফোরকান। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলা সামগ্রী ও লেখাপড়ার উপকরণ বিতরণ করা হয়।

(বিজ্ঞপ্তি)