সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার শাইখ মাহদী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম।

প্রধান অতিথি অন্তবর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ
অনুষ্ঠানে বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেন। তারা বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। শিক্ষার্থীদের সামাজিক অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান তারা।
শহীদ পরিবারের সদস্যদের অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের হাতে উপহার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা
অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাবসহ বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










