চলতি বছরের প্রথম নয় মাসে সিটি ব্যাংক পিএলসির কর-পরবর্তী সমন্বিত মুনাফা বেড়েছে ২০ শতাংশ। এ সময়ে মোট মুনাফা দাঁড়িয়েছে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৭২২ কোটি ১৯ লাখ টাকা। এছাড়া সমন্বিত শেয়ারপ্রতি আয় বেড়ে ৪ টাকা ৯৬ পয়সা হয়েছে, ২০২৫ সালের একই সময়ে যা ছিল ৪ টাকা ১৩ পয়সা।
সিটি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল অনলাইনে এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। এ সময় এমডি ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। এছাড়া আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করেন এএমডি ও সিএফও মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমডি ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী এবং সিআরও মোহাম্মদ ফিরোজ আলম।










