কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্টে সফলভাবে আয়োজিত হয়েছে আকিজ বশির গ্রুপের ৬দিন ব্যাপি বিজনেস কনফারেন্স ‘ইভলভ বিয়ন্ড ২০২৪’। এই আয়োজনে প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় ব্র্যান্ড— আকিজ সিরামিকস, অরা, রোসা, আকিজ বোর্ড এবং আকিজ ডোর-এর সঙ্গে সম্পৃক্ত ১২০০ বেশি ব্যবসায়িক সহযোগী একত্রিত হয়েছিলেন।
কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগের সকল কর্মকর্তাসহ আয়োজনটিতে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর তসলিম মো. খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুদ্দিন আহমেদ এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম।
কনফারেন্সে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন সেশন, ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা, পুরস্কার বিতরণী এবং জমকালো গালা নাইট। কোম্পানির সাফল্য উদযাপনের পাশাপাশি, আসন্ন বছরের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণে সবার অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে কনফারেন্সটি। এসব আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে অনুপ্রেরণা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবকে আরো শক্তিশালী করেছে।










