গুলশানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন প্রধান কার্যালয়ের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন। এছাড়া আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালকরা এবং ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।