নারীদের চলাচলের স্বাধীনতা ও আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধিতে অংশীদারিত্ব করেছে প্রাইম ব্যাংক পিএলসি ও ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ডিএক্সএনই)। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ‘নীরা’ সেগমেন্টের গ্রাহকরা ডিএক্সএনইর দেশব্যাপী প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ পাবেন। এর মাধ্যমে নারীদের চলাফেরায় স্বাধীনতা ও আত্মবিশ্বাস বাড়বে বলে আশা করা হচ্ছে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, নারীদের নিজ গন্তব্যে পৌঁছানোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি স্বাধীন ও সুযোগনির্ভর সমাজ গড়ে তুলতে তারা কাজ করছে।
এই উদ্যোগের অংশ হিসেবে ‘নীরা’ গ্রাহকরা সহজ শর্তে প্রাইম ব্যাংক থেকে পার্সোনাল লোন নেয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে তারা ব্যক্তিগত ও আর্থিক প্রয়োজন মেটাতে পারবেন।
সমঝোতা স্মারকে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নজীম এ. চৌধুরী ও ডিএক্সএনইর পক্ষে স্বাক্ষর করেন ডিএক্স গ্রুপের ফাউন্ডার ও সিইও দেওয়ান কানন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সল, হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন ও ডিএক্সএনইর গ্রুপ সিবিও ও সিএমও তারেক ইসলাম শুভ, হেড অব বিজনেস মো. হারুন-অর-রশিদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রাইম ব্যাংক জানিয়েছে, এই অংশীদারিত্ব কার্যকর ও উদ্দেশ্যনির্ভর উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তাদের অঙ্গীকারকে তুলে ধরে।
—বিজ্ঞপ্তি










