গত জানুয়ারি-মে মাসে ২০২৩ সালের একই সময়ের তুলনায় মিসর থেকে রফতানি বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ, এর পরিমাণ ১ হাজার ৬৫৫ কোটি ডলার। দেশটির শীর্ষ রফতানি পণ্যের মধ্যে রয়েছে নির্মাণসামগ্রী, যার মূল্য ৩৮৬ কোটি ডলার। খাদ্য শিল্প থেকে ২৬৪ কোটি ডলার এবং রাসায়নিক পণ্য ও সার থেকে এসেছে ২৪৯ কোটি ডলার। রফতানি হওয়া কৃষিপণ্যের মূল্য ছিল ২২৬ কোটি ডলার। এর বাইরে উল্লেখযোগ্য অবদান রেখেছে তাজা ও শুকনা সাইট্রাস জাতীয় ফল এবং পেট্রোলিয়াম সামগ্রী। খবর আরব নিউজ ও ছবি রয়টার্স