সাম্প্রতিক বন্যায় গ্রাহকদের ব্যবহৃত ওয়ালটন ব্র্যান্ডের বিপুলসংখ্যক ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পণ্য মেরামতে বিনামূল্যে সার্ভিস দেবে ওয়ালটনের কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট (সিএসএম)। সম্প্রতি ওয়ালটন করপোরেট অফিসে বিশেষ সভায় এ-সংক্রান্ত নির্দেশনা দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি এসএম মাহবুবুল আলম। এছাড়া পণ্য মেরামতে নতুন কোনো স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ লাগলে সেসব যন্ত্রাংশের দামের ওপরও গ্রাহকদের বিশেষ ছাড় দেয়া হবে। —বিজ্ঞপ্তি
বন্যায় ক্ষতিগ্রস্ত ওয়ালটন পণ্য বিনামূল্যে মেরামতের ঘোষণা
সাম্প্রতিক বন্যায় গ্রাহকদের ব্যবহৃত ওয়ালটন ব্র্যান্ডের বিপুলসংখ্যক ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।










