সিলেটের গোয়াইনঘাটের জাফলং এলাকার মামার বাজারে নতুন একটি উপশাখা চালু করেছে ওয়ান ব্যাংক পিএলসি। সিলেট শাখার অধীনে এ উপশাখাটি ব্যাংকের ৫২তম উপশাখা। এর মাধ্যমে জাফলং ও আশপাশের এলাকার গ্রাহকদের ব্যাংকিং সেবা আরো সম্প্রসারিত হবে। ওয়ান ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে উপশাখাটির উদ্বোধন করেন জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর বিভাগের প্রধান কাজী জিয়াউল ইসলাম।

এ সময় তামাবিল ইমপোর্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম শাহপরাণ; জাফলং স্টোন ক্রাশার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু ও স্থানীয় ব্যবসায়ী মো. সাজু উপস্থিত ছিলেন। ওয়ান ব্যাংকের পক্ষে ছিলেন অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশনের প্রধান খন্দকার রাশেদ আখতার জামান; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস ডিভিশনের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এস্টাবলিশমেন্ট অ্যান্ড সেন্ট্রাল সাপোর্ট বিভাগের প্রধান কাজী মোহাম্মদ ফোরকান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন উপশাখায় গ্রাহকরা ওয়ান ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার পাশাপাশি দক্ষ জনবলের মাধ্যমে স্থানীয় গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজন দ্রুত ও কার্যকরভাবে পূরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।