চট্টগ্রামের প্রতিষ্ঠিত শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এলবিয়ন গ্রুপ তাদের কর্মীদের আর্থিক সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে ওয়েজলির আর্নড ওয়েজ অ্যাকসেস (ইডব্লিউএ) চালু করেছে। এর মাধ্যমে এলবিয়ন গ্রুপের কর্মীরা মাসের যেকোনো সময়ে তাদের উপার্জিত বেতনের একটি অংশ নিতে পারবেন। এ অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর করেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত ও ওয়েজলি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর নূর এলাহী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলবিয়ন গ্রুপের হেড অব সেলস তুহিনুল ইফতেহা, ওয়েজলি বাংলাদেশের এভিপি বিজনেস ডেভেলপমেন্ট জামশেদ হাসান, এলবিয়ন গ্রুপের হেড অব অ্যাকাউন্টস আসিফ এবং ওয়েজলি বাংলাদেশের লিড অব বিজনেস ডেভেলপমেন্ট কায়সার ফারহাদসহ উভয় প্রতিষ্ঠানের অন্য সিনিয়র ব্যক্তিরা। —বিজ্ঞপ্তি