ব্র্যাক ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের দুই শতাধিক কর্মকর্তার অংশগ্রহণে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান। এছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আহাদ। এ সময় অন্যদের মধ্যে ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল করপোরেট (চট্টগ্রাম) কায়েস চৌধুরী ও চট্টগ্রামের রিজিওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরী। —বিজ্ঞপ্তি
মানি লন্ডারিং প্রতিরোধে চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা
ব্র্যাক ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের দুই শতাধিক কর্মকর্তার অংশগ্রহণে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










